NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

দুর্বল হয়েছে ‘হামুন’, ৫ জেলায় ৭ নম্বর সতর্কসংকেত


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ১১:৩০ এএম

দুর্বল হয়েছে ‘হামুন’, ৫ জেলায় ৭ নম্বর সতর্কসংকেত

ঢাকা: ঘূর্ণিঝড় ‘হামুন’ দুর্বল হয়ে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঘূর্ণিঝড়টির মূল অংশ উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে কুতুবতিয়ার নিকট দিয়ে পরবর্তী ১০ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম সম্পন্ন করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১৩) এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড়টি প্রবল থেকে দুর্বল ঘূর্ণিঝড় হিসেবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। যা দমকা  অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার।

এদিকে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৭ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

মোংলা ও পায়রা বন্দরে সতর্কসংকেত নামিয়ে ৫ নম্বর করা হয়েছে।

 

উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৭ নম্বর সতর্কসংকেতের আওতায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।