NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

খালেদার জন্য বিদেশি চিকিৎসক আনার বিষয়ে যা বললেন আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৯:৩৫ পিএম

খালেদার জন্য বিদেশি চিকিৎসক আনার বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

ঢাকা: খালেদা জিয়ার চিকিৎসায় আমেরিকা থেকে আসছেন ৩ বিশেষজ্ঞ। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, খালেদা জিয়ার জন্য বিএনপি ব্যক্তিগত খরচে চিকিৎসক আনছে। এখানে সরকারের কোনো খরচ নেই।

মঙ্গলবার (২৪ অক্টোবর) মন্ত্রী জানান, বিদেশ থেকে চিকিৎসক আনার বিষয়ে সরকারের কোনো আপত্তি নেই। বরং বিশেষজ্ঞরা দেশে আসার জন্য যে যে সহযোগিতা প্রয়োজন সেটা দেয়া হবে বলে জানানো হয়েছে।

মন্ত্রী জানান, খালেদা জিয়ার চিকিৎসায় আমেরিকার জন হপকিন্স থেকে যে ৩ বিশেষজ্ঞ আসছে ,তারা বিএনপির খরচে আসছে। সেখানে সরকারের কোনো খরচ নেই। বিএনপি যখন বিদেশ থেকে চিকিৎসক আনার বিষয়ে সরকারের কাছে আবেদন করে তখন তাদের অনাপত্তি জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বুধবার দেশে এসে পৌঁছাবেন বলে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার চিকিৎসক দলের একজন সদস্য। তিনি জানান, সরকারের তরফ থেকে ইতোপূর্বে মৌখিকভাবে বিদেশ থেকে চিকিৎসক আনার পরামর্শ দেয়ায় বেগম জিয়ার পরিবার তিন চিকিৎসক'কে দেশে আনার ব্যবস্থা করে। বুধবার তাদের বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।