NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

সরকারি ক্রয় আরো বেশি অবাধ-উন্মুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ০১:৫১ পিএম

সরকারি ক্রয় আরো বেশি অবাধ-উন্মুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি ক্রয়ের প্রতিযোগিতা যেন আরো বেশি উন্মুক্ত ও অবাধ হয় সেটি নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য বিধিবিধানে পরিবর্তন আনার নির্দেশনা দিয়েছেন তিনি।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

 
সভা শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অনেক কম্পানির সামর্থ্য না থাকার পরও তারাই কাজ পেয়ে যাচ্ছে। এতে আমাদের অনেক উন্নয়ন কার্যক্রম বিলম্বিত হচ্ছে। বৈঠকে প্রধানমন্ত্রী এ থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট বিধিবিধানে পরিবর্তন আনার নির্দেশনা দিয়েছেন।

 
যেন প্রতিযোগিতা উন্মুক্ত হয়, ভালো হয় এবং আমাদের উন্নয়নমূলক কাজগুলো দ্রুত সম্পন্ন হয়।’