NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

নির্বাচনকালে কতজন মন্ত্রী প্রয়োজন সেই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী : আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ০৪:০২ পিএম

নির্বাচনকালে কতজন মন্ত্রী প্রয়োজন সেই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী : আইনমন্ত্রী

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধানের কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই। নির্বাচনকালে কতজন মন্ত্রীর প্রয়োজন হবে, সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন। যদি তাঁর সবাইকে প্রয়োজন হয়, সবাই থাকবেন। আর যদি তিনি মনে করেন, তিনি ছোট আকারে করতে পারেন, সেটা তাঁর ইচ্ছা।

সংবিধান তাঁকে সেই ক্ষমতা দিয়েছে।

 

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘সংসদে সব কিছুর আলোচনা হতে পারে। আইন পাসের পাশাপাশি সংসদে সব কিছু হতে পারে।

আমরা শ্রম আইনে কিছু পরিবর্তন এনেছি। আমাদের সঙ্গে আইএলওর আলোচনা হয়েছে। তাদের কিছু বক্তব্য ছিল। যেটার ক্লারিফিকেশন দেওয়া দরকার সেটা দিয়েছি।
যেসব বিষয় নিয়ে আরো আলোচনা প্রয়োজন বলে মনে হয়েছে সেগুলো আমরা আগামী ২২ অক্টোবর বেলা ১১টায় আবার বসে আলোচনা করব। পূর্বে গ্রুপ অব কম্পানির ক্ষেত্রে ৩০ শতাংশ শ্রমিক থাকলে ট্রেড ইউনিয়ন করার নিয়ম ছিল; কিন্তু সংশোধনী আইনে সেটি কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।’

 

তিনি বলেন, ‘আমরা আইএলওর কাছে আগেই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে আস্তে আস্তে এই শতাংশের হার আরো কমিয়ে আনা হবে। আগে প্রতিষ্ঠিত কোনো কম্পানি পরিচালনার জন্য তিন হাজারের বেশি প্রয়োজন হলে সেখানে ট্রেড ইউনিয়ন করতে ২০ শতাংশ শ্রমিকের একমত প্রয়োজন ছিল। কিন্তু আমরা সেটাও কমিয়ে ১৫ শতাংশ করেছি।’

 

এদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে সম্প্রতি মন্ত্রিসভায় পাস হওয়া বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০২৩-এর খসড়া নিয়ে আলোচনা হয়েছে।