NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

নভেম্বরের মাঝামাঝিতে শীতের আমেজ শুরু


খবর   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৩, ০১:১১ এএম

নভেম্বরের মাঝামাঝিতে শীতের আমেজ শুরু

ঢাকা: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছে সোমবার (১৬ অক্টোবর)। ফলে আবহাওয়া বিজ্ঞানের হিসাবে বৃষ্টি বা বর্ষা মৌসুমেরও ইতি ঘটল।

আবহাওয়া অফিস বলছে, এখন থেকে সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তাপমাত্রা কমতে পারে ধীরে ধীরে।

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশে শীতের আমেজ অনুভূত হতে পারে।

 

আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাকালেরভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তি থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরের দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) আবহাওয়ার একই পরিস্থিতি থাকতে পারে।

তবে বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক  বলেন, ‘মৌসুমি বায়ু দেশ থেকে পুরোপুরি বিদায় নেওয়ায় বৃষ্টিপাত এখন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আগামী এক সপ্তাহ আবহাওয়ার বর্তমান অবস্থার তেমন কোনো পরিবর্তন ঘটবে না। তাপমাত্রা কিছুদিন একই রকম থাকবে।

তবে শুক্রবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশে শীতের আমেজ অনুভূত হতে পারে।’

 

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায়, ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ২১ ডিগ্রি সেলসিয়াস।