NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু, ঢাকার বাইরে রোগী দেড় লাখ ছুঁইছুঁই


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০২:১৪ পিএম

ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু, ঢাকার বাইরে রোগী দেড় লাখ ছুঁইছুঁই

ঢাকা:  রাজধানীসহ ঢাকা বিভাগের বাইরে গত আগস্টের শুরু থেকেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। সোমবার পর্যন্ত ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা দেড় লাখ ছুঁইছুঁই। এর মধ্যে ঢাকার পর সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে চট্টগ্রামে। এরপর আছে বরিশাল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, চলতি বছর এ পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে– ৯২ হাজার ৫৪৪ জন। একই সময়ে ঢাকা বিভাগের বাইরে ১ লাখ ৪৯ হাজার ৫৪৫ জন রোগী শনাক্ত হয়েছেন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে চট্টগ্রাম জেলায়– ৩৪ হাজার ৯৩৩ জন। এরপর বরিশালে ২৯ হাজার ৪২৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে আগের দিন সকাল ৮টা থেকে সোমবার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন ঢাকার বাসিন্দা। সরকারি হিসাবে এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ১ হাজার ১৮১ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৪৭৫ জন। তাদের মধ্যে ১ হাজার ৯৭৬ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৪২ হাজার ৮৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৩২ হাজার ৭৫৯ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮ হাজার ১৪৯ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৯১ জন। অন্যরা ঢাকার বাইরে বিভিন্ন জেলার হাসপাতালে চিকিৎসাধীন।