NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬ | ১৯ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’
Logo
logo

দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৫ এএম

দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

বিশ্বকাপ শুরুর আগে থেকে বাংলাদেশের বড় মাথাব্যথার নাম ছিল আফগানিস্তান। প্রথম ম্যাচে সেই আফগানদের হারিয়ে বিশ্বকাপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। আফগানিস্তানের ১৫৭ রানের লক্ষ্য বাংলাদেশ তাড়া করেছে ৬ উইকেট ও ৯২ বল হাতে রেখে।

বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো ছিল না।

 
দলীয় ২৭ রানের মধ্যে দুই ওপেনার ফিরে যান। প্রথমে ১৯ রানে তানজিদ হাসান তামিম রান আউট হয়ে ফেরেন। বিশ্বকাপের অভিষেক ইনিংস ৫ রানে থেমেছে তানজিদের। ফজলহক ফারুকির বলটা কাভারে ঠেলে রান নেওয়ার জন্য একটু ঝুঁকেছিলেন লিটন দাস।
 
তাতেই তানজিদ দৌড়ে উইকেটের প্রায় মাঝে চলে আসেন। ফল যা হওয়ার তা-ই হয়েছে। নাজিবউল্লাহ জাদরানের সরাসরি থ্রোতে রান আউট হয়েছেন এই বাঁহাতি ওপেনার।

 

তানজিদের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন।

 
ফারুকির অফ স্টাম্পের বাইরের বলটা ক্রিজ থেকে অনেকটা বেরিয়ে এসে আয়েশি ভঙ্গিতে খেলতে চেয়েছিলেন লিটন। কিন্তু বল ইনসাইড-এজ হয়ে আঘাত হানে স্টাম্পে। শেষ হয় ১৮ বলে তার ১৩ রানের ইনিংস। তবে হাত থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছুটতে দেননি মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেট জুটিতে দুজন যোগ করেছেন ৯৭ রান।
 

 

ব্যাটে রানের ফল্গুধারা ধরে রেখেছেন মিরাজ। প্রথমবার তিনে নেমে তুলে নিয়েছেন বিশ্বকাপের প্রথম ফিফটি। নাভিন উল হকের বলে রহমত শাহর দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে আউট হওয়ার আগে মিরাজ করেছেন ৫৭ রান। তার ৭৩ বলের ইনিংসে পাঁচটি চারের মার রয়েছে। কম যাননি প্রথমবার ৫০ ওভারের বিশ্বকাপ খেলতে নামা নাজমুল। তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫৯ রান। বিশ্বকাপে এটাই তাঁর প্রথম ফিফটি। প্রথম ম্যাচেই মাইলফলকের দেখা পেয়েছেন নাজমুল।

বাংলাদেশের জয়ের রাস্তা তৈরি করে রেখেছিলেন মূলত বোলাররা। সাকিব ও মিরাজের ঘূর্ণির কোনো জবাব ছিল না আফগান ব্যাটারদের কাছে। ৩টি করে উইকেট নিয়েছেন দুজন। তবে দারুণ শুরু করা আফগানদের টপ অর্ডারে ভাঙন ধরিয়েছিলেন সাকিব। ৪৭ রানের ওপেনিং জুটির পর ৩৬ রানের দ্বিতীয় উইকেট জুটিও ভেঙেছেন তিনি। এরপর ধীরে ধীরে দৃশ্যপটে এসেছেন মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদরা। একমাত্র মাহমুদ উল্লাহ রিয়াদ ছাড়া বাংলাদেশের সব বোলারই উইকেট পেয়েছেন।

এক পর্যায়ে ২ উইকেটে ১১২ রান তুলে ফেলেছিল আফগানিস্তান। কিন্তু বাংলাদেশের বোলারদের দাপটে ৪৪ রানের মধ্যে ৮ উইকেট হারিয়েছে তারা। সর্বোচ্চ ৪৭ রান করেছেন রহমানউল্লাহ গুরবাজ।