NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

রোনালদোর গোল, ঘুরে দাঁড়িয়ে জিতেছে আল নাসর


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৬ পিএম

রোনালদোর গোল, ঘুরে দাঁড়িয়ে জিতেছে আল নাসর

এএফসি চ্যাম্পিয়নস লিগে জয়ের ধারায় আল নাসর। নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে সৌদির ক্লাবটি। গতকাল ঘরের মাঠে ইস্তিকলোলকে হারিয়েছে ৩-১ গোলে। এ দিনও গোলের দেখা পেয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

 
এ নিয়ে টানা সাত ম্যাচে গোল করলেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।

 

নিজেদের মাঠে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল আল নাসর। কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে প্রথমার্ধের শেষ দিকে এসে এগিয়ে যায় ইস্তিকলোল। প্রথম আক্রমণে গিয়ে গোল করেন সেনিন সেবাই।

 
এই গোলে নাসর গোলরক্ষকের অবদানই বেশি। প্রতিপক্ষ ফরোয়ার্ডের দুর্বল শটও আটকাতে পারেনি।

 

৬৬ মিনিটে ত্রাতা হয়ে আসেন রোনালদো। তিনি গোল করলে ম্যাচে ফিরে আসে নাসর।

 
এরপর ৭২ ও ৭৭ মিনিটে অ্যান্ডারসন তালিস্কার জোড়া গোলে বড় জয় নিশ্চিত হয় নাসরের। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে 'ই' গ্রুপের শীর্ষে সৌদির ক্লাবটি।