NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

অরিজিৎ, তামান্নার সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন যাঁরা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৬ পিএম

অরিজিৎ, তামান্নার সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন যাঁরা

বিশ্বকাপের ঢাকে কাঠি পড়েছে। ৫ অক্টোবর শুরু মাঠের যুদ্ধ। ৪৯ দিনের টুর্নামেন্টে ৪৮ ম্যাচ, শিরোপা উঠবে কার হাতে? এই জল্পনার মধ্যে আরো একটি বিষয় আলোচনায় জায়গা করে নিচ্ছে। ভারতের মাটিতে বিশ্বকাপ বলেই বোধ হয় আলোচনাটা একটু বেশিই হচ্ছে।

 
মেগা এই টুর্নামেন্টের উদ্বোধনীতে কারা গাইবেন, কারা নাচবেন, মঞ্চ মাতাবেন কারা!

 

এ নিয়ে অবশ্য মুখে তালা এঁটেছেন আয়োজকরা। সমর্থকদের রোমাঞ্চ বাড়াতে পরিকল্পনা গোপন করে সবাইকে অপেক্ষায় রেখেছে বিসিবিআই। তবে বিভিন্ন সূত্রে ভারতীয় গণমাধ্যমগুলোয় যে খবর ছড়িয়েছে, তাতে ৪ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের নামকরা তারকা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।  

পিটিসি পাঞ্জাবের বরাত দিয়ে ইনসাইড স্পোর্টস জানিয়েছে, উদ্বোধনী মঞ্চে গান পরিবেশন করবেন দেশটির জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং।

 
সঙ্গে কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে, গায়ক ও সংগীত পরিচালক শঙ্কর মহাদেভান, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালকে পারফরম করতে দেখা যাবে। এ ছাড়াও নাচের পরিবেশনায় দেখা যাবে রণবীর সিং ও তামান্না ভাটিয়াকে।

 

নাচ-গানের পাশাপাশি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরা হবে ভারতের ইতিহাস-ঐতিহ্য। উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন ১০ দলের অধিনায়ক।