NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

জয়ে প্রস্তুতি শুরু করল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৬ পিএম

জয়ে প্রস্তুতি শুরু করল বাংলাদেশ

মাঠের বাইরে কঠিন সময় পার করছে বাংলাদেশের ক্রিকেট। তবে মাঠের ভেতর কিছুতা হলেও স্বস্তি ফেরাতে পারে আজকের জয়। বিশ্বকাপে আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ হলেও ৭ উইকেটের বড় জয়ে বাংলাদেশ বিশ্বকাপ অভিযান শুরু করেছে।

 
 

 

আগে ব্যাটিং করে ২৬৩ রানে শ্রীলঙ্কাকে আটকে ফেলে বাংলাদেশ। দলকে দারুণ শুরু এনে দেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। মাথা ব্যথা হয়ে ওঠা ওপেনিং জুটি থেকে অনেক দিন পর শতরানের দেখা পেয়েছে বাংলাদেশ। লিটন ও তানজিদের জুটি থেকে এসেছে ১৩১ রান।

 
লিটন ৬১ রানে আউট হলে এই জুটি ভাঙে। ৫৬ বলে ১০ চারে এই ফর্মে ফেরার আভাস দিয়েছেন লিটন।

 

তানজিদ হাসানের জন্য এই ম্যাচ হতে পারে নিজের ওপর আত্মবিশ্বাস তৈরি হওয়ার। লাহিরু কুমারার বলে আউট হওয়ার আগে ৮৪ রান করে গেছেন এই বাঁহাতি ওপেনার।

 
৮৮ বলের ইনিংসে ১০টি চার ও দুটি ছক্কা মেরেছেন তানজিদ হাসান। 

 

বাংলাদেশের জয়ের আনুষ্ঠানিকতা সারে মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিমের চতুর্থ উইকেট জুটি। তিনে উঠে আসা মিরাজ অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেছেন। ৬৪ বলে তাঁর ইনিংসে পাঁচ চার ও দুই ছক্কা। মিরাজের ওপরে রান পাওয়া বাংলাদেশ দলের জন্য স্বস্তির।

 
কারণ, ১৫ সদস্যের দলে বিকল্প ব্যাটার খুব বেশি নেই। মাঝে দুই ম্যাচ ব্যাট কথা না বলার পর আজ রান পেয়েছেন মুশফিকও।

 

এই অভিজ্ঞ ব্যাটার ৩৫ রানে অপরাজিত ছিলেন। তাঁর ৪৩ বলের ইনিংসে দুই চার ও এক ছক্কা। তানজিদ হাসান-লিটনদের রানে ফেরার দিনে ব্যর্থ হয়েছেন তাওহিদ হৃদয়। দুনিথ ভেল্লালাগের বলে শূন্য রানে ফিরেছেন তাওহিদ।