NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

লিবিয়ার ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ১২:০২ পিএম

লিবিয়ার ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: লিবিয়ায় ভয়াবহ ঝড় ও বন্যায় কয়েক হাজার মানুষের প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় দেশটির সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার (১৩ সেপ্টেম্বর) দেশটির প্রধানমন্ত্রী আবদুল হামিদ মোহাম্মদ আল-দাবাইবাকে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সমবেদনা জানান। 

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি। পূর্ব লিবিয়া, বিশেষ করে বেনগাজি, আল-বায়দা, দারনা, সাহাত, আল-মারি এবং জাবেল আল-আখদার অঞ্চলে আঘাতহানা বিধ্বংসী ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েলের কারণে যে বিপুল সংখ্যক প্রাণহানি এবং সম্পদ ও জীবিকার ক্ষতি হয়েছে তা অপূরণীয়।

আমি নিহতদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।’

 

বার্তায় লিবিয়ার জনগণের পাশে বাংলাদেশের জনগণ আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা দুর্যোগে ক্ষতিগ্রস্ত লিবিয়ার জনগণের জন্য ছোট্ট সহায়তা পাঠানোর পদক্ষেপ নিয়েছি।’

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার দেরনা শহরে ভয়াবহ বন্যার পর নিখোঁজ হাজার হাজার মানুষের অনুসন্ধান চলছে। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) টানা চতুর্থ দিনের মতো দেশটিতে ভয়াবহ এই বন্যা চলছে।

ইতোমধ্যেই এতে পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বন্যার পর আরও প্রায় ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
 

 

লিবিয়ায় বন্যায় ৬ বাংলাদেশির মৃত্যু 

লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ছয় বাংলাদেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে। বন্যায় দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর দেরনায় আরও কিছুসংখ্যক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।