NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

অন্য দেশের হস্তক্ষেপ নিয়ে রাশিয়ার কথা বলা মানায় না : যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৫, ০৭:১৯ এএম

অন্য দেশের হস্তক্ষেপ নিয়ে রাশিয়ার কথা বলা মানায় না : যুক্তরাষ্ট্র

ঢাকা: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ঢাকায় দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, যারা প্রতিবেশী দেশকে আক্রমণ করে নারী-শিশুসহ অসহায় মানুষের ওপর নির্বিচারে হামলা করছে, সেই রাশিয়ার মুখে অন্য দেশের হস্তক্ষেপ নিয়ে কথা বলাটা মানায় না।

গত মঙ্গলবার রাতে ওয়াশিংটনে ব্রিফিংয়ে ম্যাথু মিলারের কাছে ঢাকায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গত বৃহস্পতিবার ঢাকা সফরকালে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি চর্চার প্রশংসা করেন।

এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ইন্দো-প্যাসিফিক কৌশলকে এ অঞ্চলে ন্যাটো সম্প্রসারণের চেষ্টা বলেন। 

 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘মার্কিন নীতি সম্পর্কে আমি বলব, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের লক্ষ্য হচ্ছে একটি অবাধ, মুক্ত, সমৃদ্ধ, নিবিড় এবং নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলা।’

ম্যাথু মিলার বলেন, ‘সাংবাদিকদের অবশ্যই কোনো ধরনের ভীতি, হয়রানি ও সহিংসতা ছাড়া কাজ করার সুযোগ করে দিতে হবে। বাংলাদেশের যেসব সাংবাদিক সরকারকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারের নিবর্তনমূলক আচরণের বিষয়ে আমরা উদ্বিগ্ন।’

 

অন্য এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, নয়াদিল্লিতে জি২০ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আনুষ্ঠানিক বৈঠকগুলোর বিষয়ে হোয়াইট হাউস বিবৃতি দিয়েছে।