NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

কখনও পদের জন্য রাজনীতি করিনি: শেখ হাসিনা


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৩, ০৭:৪৩ পিএম

কখনও পদের জন্য রাজনীতি করিনি: শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, কখনও পদের জন্য রাজনীতি করিনি। রাজনীতি করেছি দলের জন্য।

তিনি বলেন, স্কুলজীবন থেকে রাজনীতি করছি। তারপর কলেজ জীবন, ভার্সিটি সবখানেই রাজনীতি করেছি।

দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক সফরের ফলাফল নিয়ে গণমাধ্যমকে অবহিত করতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

গত ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান করেন প্রধানমন্ত্রী। ২৭ আগস্ট দিনগত রাতে তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফিরেছেন।

ব্রিকস সম্মেলনের ফাঁকে তিনি বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেছেন।