NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০২:২৯ এএম

ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা: ডায়াবেটিস নিয়ন্ত্রণে তৃণমূল পর্যায় জনসচেতনতা সৃষ্টিতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ।

আজ দুপুরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, দেশব্যাপী ডায়াবেটিস রোগের চিকিৎসায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিন ডায়াবেটিস রোগের চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উপর জোর দেন।

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলস কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সর্বজনীন চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। সাক্ষাৎকালে প্রতিনিধিদল ডায়াবেটিক সমিতির সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

পরে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

রাষ্ট্রপতি বাংলাদেশ ও লেবাননের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগানোর নির্দেশ দেন । রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।-বাসস।