NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

দেশে ২ কোটি ৩৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে: অর্থমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:১৭ এএম

দেশে ২ কোটি ৩৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে: অর্থমন্ত্রী

ঢাকা: গত ১৫ বছরে দেশে ২ কোটি ৩৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআর এর ইলেকট্রনিকস ফিসক্যাল ডিভাইস (ইএফডি ম্যানেজমেন্ট) সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।  

এ সময় রাজস্ব আদায়ে ব্যবসায়ীদের হয়রানি না করতে এনবিআরের প্রতি আহ্বান জানান মন্ত্রী। ইএফডি ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন করে তিনি বলেন, এর ব্যবহার রাজস্ব আদায় বাড়াতে ভূমিকা রাখবে।

এ সময় পণ্য ক্রয় করে ইএফডি রশিদ বুঝে নিতে ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, ব্যবসায়ীরা ভ্যাট দিতে চায়। তবে আদায় প্রক্রিয়াকে সহজ ও হয়রানিমুক্ত করার দাবি জানান তিনি।