NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

সাদা কাপড়ে অনশনে বসেছেন শিক্ষকরা


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ১১:২৭ পিএম

সাদা কাপড়ে অনশনে বসেছেন শিক্ষকরা

বেসরকারি শিক্ষা জাতীয়করণের দাবিতে টানা ২১ দিন অবস্থান কর্মসূচির পর সাদা কাপড় পরে অনশনে বসেছেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশনে বসেন তারা।

দেখা যায়, সকাল থেকে প্রেস ক্লাবের সামনে অন্য দিনের মতো শিক্ষকরা জমায়েত শুরু করেন। তাদের অনেকেরই শরীরে জড়ানো কাফনের সাদা কাপড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শিক্ষকদের সংখ্যা। বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তোপখানা রোডের পল্টন মোড় থেকে কদম ফোয়ারা অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ বলেন, জাতীয়করণ শিক্ষকদের আজকের দাবি নয়। আমরা দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসছি। আমরা চাই, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আমাদের দাবি তুলে ধরতে। প্রধানমন্ত্রী পাঁচ মিনিট সময় দিলে আমরা আমাদের দাবির বিষয়টি তুলে ধরতে পারব।

তিনি বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এটি আমাদের রুটি-রুজির বিষয়, আমাদের অস্তিত্বের বিষয়। আমাদের আন্দোলন থেকে সরানোর জন্য নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমাদের সাফ কথা, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবির সুস্পষ্ট সমাধান কিংবা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাব ততক্ষণ প্রেস ক্লাব এলাকা ছাড়ব না। প্রয়োজনে এখানে মারা যেতে রাজি।

বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ডাকে ১১ জুলাই থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন হাজারো শিক্ষক। এর মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দফায় দফায় ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানালেও শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পরও কোনো সমাধানে আসতে পারেননি শিক্ষকরা। এ পরিস্থিতিতে শিক্ষকরা জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা বা প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচ মিনিটের সাক্ষাৎ চেয়েছেন।