NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

কুয়েতে ডেজার্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে প্রবাসী বাংলাদেশিদের জয়


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৫:২৬ পিএম

কুয়েতে ডেজার্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে প্রবাসী বাংলাদেশিদের জয়

কুয়েত ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত ডেজার্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট ২২০২২-২৩ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের ১৬টি দল টুর্নামেন্টে অংশ নেয়। কুয়েতের সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার (২০ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

১৬টি দলের সঙ্গে খেলে ফাইনালে আসে প্রবাসী বাংলাদেশিদের দল মারাফি বেঙ্গল টাইগারস এবং ভারতীয় প্রবাসীদের দল ইন্ডিয়ান ব্যাটেলার।

খেলার টসে জিতে মারাফি বেঙ্গল টাইগারস ফিল্ডিং নেয়। প্রথমার্ধে ইন্ডিয়ান ব্যাটেলার ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪২ রান করে। ১৪৩ রানের টার্গেট নিয়ে মারাফি বেঙ্গল টাইগারস মাঠে নামে। ১৮ ওভার তিন বলে পাঁচ উইকেটে ম্যাচ জিতে শিরোপা অর্জন করে তারা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হৃদয়।

পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, মারাফি বেঙ্গল টাইগারসের অধিনায়ক রাকিবুল হাসান রাজিনসহ প্রবাসীরা।