NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

মধ্যরাত থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৩, ০৪:১১ পিএম

মধ্যরাত থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা

ঢাকা:  ৬ দফা দাবি আদায়ে সোমবার দিবাগত রাত ১২টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

দেশের সব সড়ক ও সেতুতে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য টোল ফ্রি করা ও নীতিমালা প্রণয়নসহ সংগঠনটি ৬ দফা দাবি জানিয়েছে।

 

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে - সেবাখাতে বিআরটিএ কর্তৃক অ্যাম্বুলেন্সে প্রাইভেট কারের মতো আয়কর (এটিআই) নেওয়া বন্ধ করা, অবিলম্বে অ্যাম্বুলেন্সের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করা, অবিলম্বে প্রধানমন্ত্রীর টোল ফ্রি ঘোষণার বাস্তবায়ন, দেশের প্রতিটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা দেওয়া, রোগী থাকা অবস্থায় প্রতিটি পাম্পে সিরিয়াল ছাড়া তেল এবং গ্যাস নেওয়ার ব্যবস্থা করা এবং সড়কে হয়রানি মুক্ত ও নির্বিঘ্নে চলাচলের নিশ্চয়তা দিতে হবে বলে জানিয়েছে সংগঠনটি।