NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

এক দিনে ডেঙ্গুতে রেকর্ড ১৯ জনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৫:১৮ এএম

এক দিনে ডেঙ্গুতে রেকর্ড ১৯ জনের মৃত্যু

ঢাকা:  দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড ১৯ জনের মৃত্যু হয়েছে। যা গত পাঁচ বছরে ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ। এ সময় সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৭৯২ জন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু ১৪৬ জনের এবং মোট সংক্রমিত হয়েছে ২৫ হাজার ৭৯২ জন।

 

আজ বুধবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে এক হাজার ৭৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৯২২ জন ঢাকায় চিকিৎসাধীন। বাকি ৮৭০ জন রাজধানীর বাইরে চিকিৎসা নিচ্ছে।

এই সময়ে নতুন করে আরো ১৯ জন মারা গেছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬ জনে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ১৯ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২৫ হাজার ৭৯২ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২০ হাজার ৯৪ জন।