NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, নভেম্বর ৪, ২০২৬ | ১৯ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে হারলে ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন ট্রাম্প ওয়ানডে বিশ্বকাপ দেখতে এখনই ১২ কোটির বেশি আবেদন ৮৩২ কোটি টাকার দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার
Logo
logo

সব আধুনিক প্রশিক্ষণে স্কাউটসদের প্রশিক্ষিত করে তুলতে রাষ্ট্রপতির নির্দেশ


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৭:৪৮ এএম

সব আধুনিক প্রশিক্ষণে স্কাউটসদের প্রশিক্ষিত করে তুলতে রাষ্ট্রপতির নির্দেশ

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ স্কাউটস এর প্রতিটি সদস্যকে তথ্য প্রযুক্তিসহ সকল আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করে গড়ে তুলতে স্কাউটস নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশের প্রধান স্কাউট হিসেবে আজ বঙ্গভবনে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করে স্কাউটসদের উদ্দেশ্য তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপ্রধান বলেন, দেশকে দুর্নীতি, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত রাখতে স্কাউটসদের কার্যকরী ভূমিকা রাখতে হবে।

 

বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান বঙ্গভবনে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ও স্কাউটস ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদ চিফ স্কাউটকে স্কার্ফ পরিয়ে দেন।

স্কাউট কার্যক্রমে নীতি-নৈতিকতার শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ছেলে-মেয়েদের আদর্শিক ভিত্তি তৈরি করতেও স্কাউটিং কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

রাষ্ট্রপতি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে এক অধ্যাদেশের মাধ্যমে স্কাউটিং এর গোড়াপত্তন করেন যা আজ সারাদেশে বিস্তৃত।

দেশকে উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে নিতে এবং স্মার্ট বাংলাদেশে পরিণত করতে প্রতিটি স্তরে নেতৃত্বের বিকাশ অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন। স্কাউটিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই নেতৃত্বের বিকাশের যাত্রা শুরু হতে পারে।

প্রাকৃতিক দুর্যোগসহ জাতীয় বিভিন্ন সংকটকালে স্কাউটসদের ভূমিকার প্রশংসা করে তিনি।
স্কাউটরা যাতে দেশ ও জাতির যে কোন প্রয়োজনে নিজেদের কাজে লাগাতে পারে সেজন্য স্কাউটস নেতৃবৃন্দকে কার্যকরী পদক্ষেপ নেয়ার ও তাগিদ দেন রাষ্ট্রপতি।