NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

ডেঙ্গুতে ১০০-তে পৌঁছল মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:০৪ এএম

ডেঙ্গুতে ১০০-তে পৌঁছল মৃত্যু

ঢাকা: দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত রোগটিতে ১০০ জনের মৃত্যু হলো। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত আরো এক হাজার ৬২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি রোগীর এই সংখ্যা এক দিনে সর্বাধিক।

 

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বুলেটিনে এসব তথ্য জানা যায়। গত এক দিনে যেসব রোগী মারা গেছে, এর মধ্যে মুগদা হাসপাতালে দুজন, মিটফোর্ড হাসপাতালে একজন, ঢাকার আইচি হাসপাতালে একজন, যশোরে দুজন ও চট্টগ্রামে একজন।

এর আগে ২০১৯, ২০২১ ও ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মত্যু ১০০ ছাড়িয়েছিল। ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।

২০২১ সালে ১০৫ জন ও ২০২২ সালে ২৮১ জনের মৃত্যু হয়।

 

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে এক হাজার ১৬৮ জন। বাকি ৪৫৫ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। চলতি বছর এ পর্যন্ত ১৯ হাজার ৪৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

এর মধ্যে ঢাকায় ১৩ হাজার ১০৯ জন ও ঢাকার বাইরে ছয় হাজার ৩৪৫ জন।