NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

‘আমেরিকার সঙ্গে বাংলাদেশের দূরত্ব কমেছে’


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:১৯ এএম

‘আমেরিকার সঙ্গে বাংলাদেশের দূরত্ব কমেছে’

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের দূরত্ব কমেছে। কূটনীতিকদের এত আসা যাওয়া এটাই প্রমাণ করে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে সালমান এফ রহমান তার বাসভবনে সফররত মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সম্মানে নৈশভোজের আয়োজন করেন। নৈশভোজের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। 

সালমান এফ রহমান বলেন, যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া র‌্যাবের প্রসংশা করেছেন। নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর অঙ্গীকার যেন আরও জোরালো হয় সেজন্য সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।  

তিনি বলেন, তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছেন। বলেছেন কোনো দলের পক্ষে নন তারা। গতকাল দু’দলের কর্মসূচি পালনে পুলিশের ভূমিকা নিয়েও তারা সন্তুষ্ট হয়েছেন। ভবিষ্যতে এটি অনুকরণ করতে বলেছেন। ভিসানীতিও কোনো ব্যক্তিকে টার্গেট করে তারা করেননি বলে জানিয়েছেন মার্কিন আন্ডার সেক্রেটারি।

তিনি আরও বলেন, বিগত সিটি করপোরেশন নির্বাচনগুলো দেখেছেন তারা। নির্বাচন নিয়ে তাদের বক্তব্য তারা কোনো দলকে সমর্থন করে না। তারা চায় নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠতা বাড়ানোর বিষয়েও আলাপ আলোচনা হয়েছে। 

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, উজরা জেয়া এবং ডোনাল্ড লু’র এটি একটি রুটিন সফর। শুধু নির্বাচনকে সামনে রেখে তারা আসেননি। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এখনো বিএনপি গুজব ছড়ানোর চেষ্টা করছে। তারা শুধু মাত্র নির্বাচন নিয়ে কাজ করতে আসেনি, এটা তাদের নিয়মিত পর্যবেক্ষণ সফর। বিএনপি-জামায়াত যেন নির্বাচনে শান্তি বিঘ্নিত না করতে পারে, সেজন্য সরকার সজাগ আছে। 

তিনি বলেন, তারা আরও বিনিয়োগের কথা বলেছেন। দেশে রোহিঙ্গা শরণার্থী এখন বড় চ্যালেঞ্জ। তাদেরকে ফিরিয়ে নেওয়ার বিষয়টি অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে।