NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo
আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিজেদের নিরপেক্ষ দাবি করলেন মার্কিনরা


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৯:৫৮ এএম

নিজেদের নিরপেক্ষ দাবি করলেন মার্কিনরা

ঢাকা: শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিশেষ কোনো দলের প্রতি তাদের পক্ষপাত নেই। আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাতে এ কথা জানিয়েছেন মার্কিন প্রতিনিধিরা।

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আইনমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করেন গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক মার্কিন আন্ডারসেক্রেটারি আজরা জেয়া ও তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

 

সাক্ষাৎ শেষে মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা হয়েছে। এই আইন নিয়ে আমি আগেও যে কথা বলেছি, সেই কথাগুলোই আজ আমি তাদের বলেছি। আমি আগেও যে রকম বলেছি, এই আইন সেপ্টেম্বরের মধ্যে সংশোধিত হবে, আমিও সেই কথাই তাদের প্রকারান্তরে জানিয়েছি।

আইনমন্ত্রী আনিসুল হক আরো বলেন, তারা পরিষ্কারভাবে বলেছেন, তারা (মার্কিন প্রতিনিধিরা) নিরপেক্ষ।

তারা সব দেশেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান। গতকালকেও যেমন আমাদের সচিব (গোলাম সারওয়ার) ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আইনগত অবকাঠামো বাংলাদেশের আছে। যেসব আইন এ বিষয়ে সহায়ক, সেগুলোর কথাও আমি উল্লেখ করেছি।