NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

বিএনপির এক দফা দাবি সংবিধান পরিপন্থী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ১১:৩৬ এএম

বিএনপির এক দফা দাবি সংবিধান পরিপন্থী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা: বিএনপির এক দফা দাবি সংবিধানের পরিপন্থী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বুধবার এক টুইট বার্তায় এ কথা বলেন তিনি।

শাহরিয়ার আলম বলেন, বিএনপির এক দফা দাবি সংবিধানের পরিপন্থী। সংবিধান পরিপন্থী যে কোনো দাবি অব্যাহত রাখা ইঙ্গিত করে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। এরপর তারা ঘোলা পানিতে মাছ শিকারের পরিকল্পনা করছে। আমরা তা হতে দেব না। আমরা শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে আপস করব না।

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মেলন করে বিএনপি। বুধবারের সম্মেলনে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো যৌথভাবে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে ‘এক দফা’ আন্দোলনের ঘোষণা দেয়। সম্মেলন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেন। তাদের দাবি- আগামী জাতীয় নির্বাচন যেন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়।