NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

ঢাকায় ভারতের পররাষ্ট্র স‌চিব সৌরভ কুমার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২৫ এএম

ঢাকায় ভারতের পররাষ্ট্র স‌চিব সৌরভ কুমার

ঢাকা: ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার। বৃহস্পতিবার (৬ জুলাই) সকা‌লে তার ঢাকায় পৌঁছানোর তথ্য এক টুইট বার্তায় নি‌শ্চিত ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিমানবন্দ‌রে সৌরভ‌কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের দ‌ক্ষিণ এশিয়া অনু‌বিভা‌গে‌র মহাপ‌রিচালক র‌কিবুল হক ও ঢাকায় নিযুক্ত ভার‌তের হাইক‌মিশনার প্রণয় ভার্মা।

জানা গেছে, ঢাকা সফ‌রকা‌লে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন সো‌মে‌নের সঙ্গে বৈঠক করবেন সৌরভ। বৈঠকে আগামী ১৭ জুলাই থাইল্যান্ডে হ‌তে যাওয়া বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের পূর্ব প্রস্তুতি নি‌য়ে আলাপ কর‌বেন তারা। প‌রে বিমসটেকের কার্যাল‌য়ে যা‌বেন সৌরভ। বিমসটেকের সেক্রেটারি জেনারেল তেনজিন লেকফেলের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা ছিল। তবে লেকফেল বর্তমা‌নে ঢাকায় না থাকায় সে‌টি হ‌চ্ছে না।