NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি যুবরাজকে সালমান এফ রহমানের শুভেচ্ছা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২৫ এএম

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি যুবরাজকে সালমান এফ রহমানের শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এসময় সৌদি যুবরাজও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। 

সৌদি আরবের মিনা প্যালেসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এ শুভেচ্ছা বিনিময় করেন।

মঙ্গলবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দপ্তর থে‌কে এ তথ্য জানা‌নো হয়।

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করে সৌদি যুবরাজ বলেন, বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির পথে আগামী দিনে আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সার্বিক সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেন সৌদি যুবরাজ। একটি সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে বাংলাদেশ সফর করতে আগ্রহ প্রকাশ করেন তিনি, যেন ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন ও অংশীদারত্বের ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হতে পারে।

বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি গুরুত্বপূর্ণ অনেক দেশের সঙ্গে সার্বিক সম্পর্ক উন্নয়নেও বিশেষ ভূমিকা রেখে চলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।