NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, নভেম্বর ৪, ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে হারলে ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন ট্রাম্প ওয়ানডে বিশ্বকাপ দেখতে এখনই ১২ কোটির বেশি আবেদন ৮৩২ কোটি টাকার দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার
Logo
logo

গাবতলী পশুর হাটে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত চলছে


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:২৭ এএম

গাবতলী পশুর হাটে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত চলছে

রাজধানীর গাবতলী পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। সোমবার (২৬ জুন) সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর গাবতলী পশুর হাটে ইতোমধ্যে গাবতলীতে বিপুল সংখ্যক গবাদি পশু এসেছে। হাটে দালাল, ছিনতাইকারী ও জালটাকা প্রতিরোধ এবং কৃত্রিম উপায়ে রাসায়নিক দ্রব্য বা ইনজেকশন ব্যবহার করে গরু মোটাতাজা করা প্রতারক চক্রের বিরুদ্ধে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত চলমান।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।