NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি
Logo
logo

হজের ফ্লাইট শেষ, আজ থেকে শুরু আনুষ্ঠানিকতা


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ১১:১৬ পিএম

হজের ফ্লাইট শেষ, আজ থেকে শুরু আনুষ্ঠানিকতা

ঢাকা: পবিত্র হজের ফ্লাইট শেষ হয়েছে গতকাল শনিবার। আজ রবিবার থেকে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। আজ ভোরে মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শুরু হয়েছে, আর শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে। এ বছর বিশ্বের ১৬০ দেশের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন।

 

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বছর এক লাখ ২২ হাজার ৫৫৮ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন। চলতি বছর হজযাত্রীদের বহন করে বাংলাদেশ বিমান, সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইনস। এর মধ্যে বাংলাদেশ বিমান বহন করে ৬১ হাজার ১৫১ জন হজযাত্রী। অন্য হজযাত্রীদের বহন করে সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইনস।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইনস গত ২২ জুন তাদের হজ ফ্লাইট শেষ করেছে। গতকাল শেষ দিন সৌদি এয়ারলাইনসের দুটি এবং ফ্লাইনাসের তিনটি ফ্লাইট সৌদি আরবে গেছে।