NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

অটোয়ার মেয়রের সঙ্গে হাইকমিশনার খলিলুর রহমানের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৯ এএম

অটোয়ার মেয়রের সঙ্গে হাইকমিশনার খলিলুর রহমানের সাক্ষাৎ

কানাডার রাজধানী অটোয়ার মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমান।

শুক্রবার (১৬ জুন) অটোয়ায় মেয়রের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত খলিলুর রহমান এক টুইট বার্তায় জানান, সৌজন্য সাক্ষাতে তারা অটোয়ার সিটি হলে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উদযাপন এবং আগামীতে যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত বলেন, কানাডার বাংলাদেশ হাইকমিশন অটোয়া শহরে বৈচিত্র্য এবং বাঙালি সংস্কৃতির প্রচারের জন্য সিটি হল কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।