NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

রাষ্ট্রপতির সঙ্গে দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৩, ০৮:০৯ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও দুই কমিশনার।

বৃহস্পতিবার (১৫ জুন) বঙ্গভবনে তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে বলে জানান দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক। 

দুদকের পক্ষ থেকে বলা হয়, মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুদকের পুরো কমিশন এই প্রথম তার সঙ্গে সাক্ষাৎ করল। এসময় দুদকের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা।

দুদকে চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নেতৃত্বে কমিশনার ড. মো: মোজাম্মেল হক খান ও কমিশনার মো. জহুরুল হক ওই সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন।