NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প
Logo
logo

কারিগরি শিক্ষাকে সুলভ ও আকর্ষণীয় করার চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩৯ এএম

কারিগরি শিক্ষাকে সুলভ ও আকর্ষণীয় করার চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের কর্মবাজারের উপযোগী করতে কারিগরি শিক্ষাকে সুলভ ও আকর্ষণীয় করার চেষ্টা করছে সরকার।

 

বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

দীপু মনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় কমপক্ষে একটি করে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে। সাধারণ ধারার শিক্ষার্থীদের বৃত্তিমূলক দক্ষতা দেওয়ার জন্য শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে কারিগরি কোর্স। এ ছাড়া সরকার কারিগরি শিক্ষার প্রসারে কার্যকর পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে; ফলে এ খাতে নারী শিক্ষার্থীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে।

দক্ষতাহীন অতিরিক্ত গ্র্যাজুয়েট অর্থনীতিতে যুক্তের সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, দক্ষতাহীন অতিরিক্ত গ্র্যাজুয়েট শুধু চাকরির জন্যই নয়, সমাজের জন্যও বড় চ্যালেঞ্জ।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. মহসিন।

এর আগে সকালে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কারিগরি শিক্ষা বোর্ডে গিয়ে শেষ হয়।

সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পর্যায়ে বৃহস্পতিবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ১৪ থেকে ১৮ জুন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালন করতে সারাদেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অভিভাবক সম্মেলন, কারিগরি মেলা, শিল্পকারখানা ও প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সেমিনার আয়োজনসহ নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।