NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

আওয়ামী লীগ নেতা সবুজ আর নেই


খবর   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:২১ পিএম

আওয়ামী লীগ নেতা সবুজ আর নেই

ঢাকা: আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র উপদেষ্টা আব্দুল হক সবুজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১১ জুন) রাত ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

সবুজের দ্বিতীয় ছেলে সোহেল নেওয়াজ বলেন, রবিবার রাত ১১টার দিকে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর।

তিনি তিন পুত্র, তিন কন্যা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং অসংখ্য রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থক রেখে গেছেন।

 

কিডনিজনিত জটিলতায় গত ৮ জুন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার তাকে আইসিইউতে নেওয়া হয়।

মরহুম সবুজ হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদে দুবার সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।