NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

জাতিসংঘ মধ্যস্থতা করবে তেমন সংকট আসেনি : কাদের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:০১ এএম

জাতিসংঘ মধ্যস্থতা করবে তেমন সংকট আসেনি : কাদের

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতিসংঘ মধ্যস্থতা করবে সে রকম কোনো সংকট স্বাধীন বাংলাদেশে হয়নি। আজ বুধবার (৭ জুন) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

আগামী বছরের জানুয়ারির শুরুতে দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনপ্রক্রিয়া কী হবে তা নিয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে বিএনপিসহ বিরোধী দলগুলোর বিরোধ রয়েছে।

বিএনপি এই সরকারের অধীনে নির্বাচনে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। দলটি ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। অন্যদিকে সরকারও তাদের অবস্থানে অনড়। 

 

এমন অবস্থার মধ্যে গতকাল আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেছেন, সংসদ নির্বাচন নিয়ে আন্দোলনে থাকা বিএনপির সঙ্গে আলোচনার দুয়ার খোলা রয়েছে।

প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় অতীতের মতো আলোচনা হতে পারে।

 

আজ বুধবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির সঙ্গে আমাদের আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আমাদের দেশে আমরা আলোচনা করব, এটা নিজেদের সমস্যা, নিজেরাই সমাধান করব। বিগত নির্বাচনে প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান করেছিলেন।

 

জাতিসংঘ কেন মধ্যস্থতা করতে যাবে এমন প্রশ্ন করে সেতুমন্ত্রী বলেন, আমাদের দেশে এমন কোনো রাজনৈতিক সংকট হয়নি যে জাতিসংঘের এখানে ইন্টারফেয়ার করতে হবে। জাতিসংঘ মধ্যস্থতা করবে স্বাধীন বাংলাদেশে সে রকম কোনো সংকট হয়নি।