NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

জাতীয় বৃক্ষরোপণ অভিযান কার্যক্রমের উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান


খবর   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৩, ০৪:৩৯ এএম

জাতীয় বৃক্ষরোপণ অভিযান কার্যক্রমের উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান

দেশব্যাপী ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৩’ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে।

সোমবার (৫ জুন) কক্সবাজারের পেকুয়ায় বানৌজা শেখ হাসিনা ঘাঁটিতে সাবমেরিন ফ্লিট হেডকোয়ার্টার্সের সামনে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।

পরে বৃক্ষরোপণ কর্মসূচির সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় চট্টগ্রাম নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডার, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, কর্মচারী এবং নাবিকরা উপস্থিত ছিলেন। এ দিন একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মোংলা ও কাপ্তাইসহ সকল নৌ ঘাঁটিতে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর নৌবাহিনী প্রধান বর্তমান সরকার গৃহীত কার্যক্রমসমূহ যথাযথ বাস্তবায়নে নৌসদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও তিনি উপকূলীয় অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। 

কর্মসূচি পালনের অংশ হিসেবে মাসব্যাপী বিভিন্ন নৌ ঘাঁটি, উপকূলীয় স্থাপনা এবং এলাকাসমূহে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে বাংলাদেশ নৌবাহিনী।