NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

প্যারিসে 'জাতীয় বাজেটে প্রবাসীদের প্রত্যাশা' নিয়ে আলোচনা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:৫৪ পিএম

প্যারিসে 'জাতীয় বাজেটে প্রবাসীদের প্রত্যাশা' নিয়ে আলোচনা

ফ্রান্সের রাজধানী প্যারিসে এক হলরুমে  ইউরো বাংলা প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে 'জাতীয় বাজেটে প্রবাসীদের প্রত্যাশা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক কবি সুহেল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আয়ারল্যান্ডে কর্মরত চিকিৎসক, সংগঠনের উপদেষ্টা ডাক্তার জিন্নুরাইন জায়গীরদার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক অপু আলম, একুশে উদযাপন পরিষদ ফ্রান্সের সদস্য সচিব এমদাদুল হক স্বপন, লিগাল এইড এর সভাপতি এম এ আজাদ, বিকশিত নারী সংস্থার  সভাপতি সৈয়দা তৌফিকা সাহেদ,বিশিষ্ট সমাজসেবক হোসেন সিদ্দিকী।

 

বাজেটের প্রত্যাশা শীর্ষক আলোচনা অংশ নেন লুডুভিক বাংলা বিভাগের প্রধান এম আলী চৌধুরী, ইউরো বাংলা প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য পরিবেশবাদী সাংবাদিক শেখ এমরান, ফ্রান্সের সভাপতি এটিএন বাংলা (ইউকে) ফ্রান্স প্রতিনিধি তাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, আলী হোসেন, ওভার ভিলা জাতীয় মসজিদের খতিব হাফিজ জিল্লুর রহমান, ইউরো ফোকাস ফ্রান্স প্রতিনিধি মহিউদ্দিন নিশু, খান দিলওয়ার।