NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

টানা দুই দিন এক শর বেশি করোনা রোগী শনাক্ত


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ০৭:৫১ এএম

টানা দুই দিন এক শর বেশি করোনা রোগী শনাক্ত

ঢাকা: সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো ১১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ২৪৪ জনে। এই সময়ে মৃত্যু হয়নি কারো। 

মঙ্গলবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

নতুন করোনা রোগীদের মধ্যে ১০৮ জনই ঢাকার বাসিন্দা। এ ছাড়া সিলেটে দুজন এবং নারায়ণগঞ্জ, জামালপুর, রাজশাহী, রংপুরে একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।

গতকাল সোমবারও ১৫৯ জনের শরীরে করোনা শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এনিয়ে টানা দুই দিন দুদিন এক শর বেশি করোনা রোগী শনাক্ত হলো।

 

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ২৪৯ জন।

২৪ ঘণ্টায় ১ হাজার ৮২৩টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৮২৬টি।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ২৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

 

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।