NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

‘মেঘলা’ হয়ে আসছেন মিথিলা


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৪, ১১:৫২ এএম

‘মেঘলা’ হয়ে আসছেন মিথিলা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। গতকাল (২৫ মে) ছিল এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনেই প্রকাশ্যে এলো তার টলিউড ছবি ‘মেঘলা’র পোস্টার। এতে নাম ভূমিকায় অর্থাৎ মেঘলা চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।

ছবির গল্পে দেখা যাবে, হাসি খুশি প্রাণবন্ত একটি মেয়ে মেঘলা। যার বড় হয়ে ওঠা এক অনাথ আশ্রমে। নিজের চেষ্টায় অদম্য পরিশ্রমের ফলস্বরূপ আজ সে প্রতিষ্ঠিত। স্বামীকে নিয়ে সুখের সংসার তার। স্বামী আবির ফরেনসিক মেডিসিনের ডাক্তার। কিন্তু বিয়ের পরেও মেঘলা ভোলে না সেই আশ্রমকে, যেখান থেকে তার বড় হয়ে ওঠা। শত কাজের ফাঁকেও যথাসাধ্য চেষ্টা করতে থাকে আশ্রমের বাকি বাচ্চাগুলোর পাশে দাঁড়ানোর, নিজের মতো করে চেষ্টা করে তাদের সঙ্গে সময় কাটানোর।

অফিসের কাজের সুবাদে, দিন কয়েকের জন্য বাইরে গিয়ে ফিরে আসার পর খবর পায় আশ্রমের একটি ফুটফুটে বাচ্চা মেয়েকে কেউ বা কারা ধর্ষণ করে খুন করেছে। মানসিকভাবে ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা মেঘলা, এ কোন পৃথিবীতে নিজের সন্তানকে নিয়ে আসতে চলেছে! সেই ভাবনাই তাকে কুরে কুরে খেতে থাকে।

তীব্র মানসিক অবসাদ কাটাতে আবির মেঘলাকে নিয়ে এক নির্জন পাহাড়ি গ্রামে বেড়াতে আসে। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে মেঘলা। কলকাতা ফিরে আসার আগে দিন, হঠাৎই আবির উধাও হয়ে যায়। আবারও মেঘলার জীবনে বিপদের মেঘ ঘনিয়ে আসে, শুরু হয় আবিরকে খুঁজে বের করার পালা।

‘মেঘলা’ সিনেমার পোস্টার
‘মেঘলা’ সিনেমার পোস্টার

সিনেমাটি নিয়ে মিথিলা বলেন, “আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজ করার সুবাদে আমি পৃথিবীর বিভিন্ন দেশের জনগোষ্ঠীর নারীদের সঙ্গে খুব কাছ থেকে কাজ করেছি। তাই সমাজের বিভিন্ন স্তরের নারীদের প্রতিবন্ধকতা এবং একই সঙ্গে তাদের অদম্য শক্তির সাথে আমি ভীষণ পরিচিত। যা নারীরা নিজেরাই সব সময় মুখ ফুটে বলতে পারেন না বা বুঝতেও পারেন না। কিন্তু কোনোভাবে যখন তারা বুঝতে পারে, তখন সেই শক্তির কাছে সব নেতিবাচক অপশক্তিকে হার মানতে হয়। ‘মেঘলা’ তেমনি এক লড়াকু মেয়ের গল্প।”

এই ছবিতে মিথিলা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, সায়ন ঘোষ, অমিত সাহা, দীপক হালদার প্রমুখ। ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় রয়েছেন অর্ণব কে মিদ্যা।