রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মেলা প্রাঙ্গণ ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বাংলাদেশের কসমেটিকস ও সৌন্দর্য খাতের আন্তর্জাতিক বাজারের সম্ভাবনা নিয়ে কথা বলেন।

 

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আইসিসিবির ৪ নম্বর হলে তিন দিনব্যাপী এ বাণিজ্য প্রদর্শনীটি শুরু হয়। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

আয়োজকরা জানিয়েছেন, দেশের শীর্ষস্থানীয় কসমেটিকস ও স্কিনকেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেলায় বিশ্বের ১৬টি দেশের প্রায় ১৩২টি কসমেটিকস ও সৌন্দর্যবিষয়ক ব্র্যান্ড অংশ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মেলা প্রাঙ্গণ ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বাংলাদেশের কসমেটিকস ও সৌন্দর্য খাতের আন্তর্জাতিক বাজারের সম্ভাবনা নিয়ে কথা বলেন।