ক্যান্সারে আক্রান্তের পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন ব্রিটেনের ভবিষ্যৎ রানি কেট মিডলটন (ক্যাথরিন)। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে শনিবার (১৫ জুন) সেন্ট্রাল লন্ডনে একটি সামরিক কুচকাওয়াজে অংশ নেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় একটি বিবৃতিতে কেট বলেছিলেন, ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি নিয়ে ভালো অগ্রগতি হয়েছে, তবে পুরোপুরি সুস্থ হননি।
বিগত বছরগুলোতে ট্রুপিং দ্য কালার অনুষ্ঠানে ঘোড়ার পিঠে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করতেন চার্লস কিন্তু এ বছর গাড়ি থেকে পরিদর্শন করেন। সঙ্গে রানি ক্যামিলা ছিলেন। ৪১ বছর বয়সী তার বড় ছেলে উইলিয়াম অবশ্য ঘোড়ার পিঠে চড়ে আসেন।
৪২ বছর বয়সী কেট ও প্রিন্স ইউলিয়ামের তিন সন্তান, ১০ বছর বয়সী প্রিন্স জর্জ, ৯ বছর বয়সী প্রিন্সেস শার্লট ও ছয় বছর বয়সী প্রিন্স লুইস কুচকাওয়াজ দেখার জন্য আসে।
৫০ বছর বয়সী এক ব্যক্তি অ্যাঞ্জেলা পেরি এএফপিকে বলেন, ‘গত রাতে খবরটি শুনে আমি খুব খুশি হয়েছি। তিনি আমাদের ভবিষ্যৎ রানি। তিনি খুব গুরুত্বপূর্ণ।’
ট্রুপিং দ্য কালার ব্রিটিশ সার্বভৌমের আনুষ্ঠানিক জন্মদিনকে চিহ্নিত করে।
ক্যান্সার আক্রান্তের পর প্রথমবারের মতো জনসমক্ষে ব্রিটেনের ভবিষ্যৎ রানি
প্রকাশিত: ১৭ জুন, ২০২৪, ০৪:০৮ পিএম


আন্তর্জাতিক রিলেটেড নিউজ
স্কুলে শিশুদের এআই ব্যবহারে বিধি-নিষেধ জারি করল নিউইয়র্ক
সেউতা অভিবাসী সংকট : স্পেনজুড়ে বিক্ষোভ, চাপে সানচেজ সরকার
শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প
আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প
নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত
ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
এসসিওর ছবিতে মোদিকে বাদ, শেহবাজকে কেন্দ্রে রাখল পাকিস্তান
ইরানের আরো একটি আনন্দ আয়োজনে বিষাদের কান্না

