NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

ক্যান্সার আক্রান্তের পর প্রথমবারের মতো জনসমক্ষে ব্রিটেনের ভবিষ্যৎ রানি


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৪, ০৪:০৮ পিএম

ক্যান্সার আক্রান্তের পর প্রথমবারের মতো জনসমক্ষে ব্রিটেনের ভবিষ্যৎ রানি

ক্যান্সারে আক্রান্তের পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন ব্রিটেনের ভবিষ্যৎ রানি কেট মিডলটন (ক্যাথরিন)। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে শনিবার (১৫ জুন) সেন্ট্রাল লন্ডনে একটি সামরিক কুচকাওয়াজে অংশ নেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ক্যান্সারে আক্রান্ত হয়ে কেমোথেরাপি চিকিৎসা নিচ্ছেন তিনি। ক্যান্সারে আক্রান্তের খবর নিজেই জানিয়েছিল ক্যাথরিন। তবে কী ধরনের ক্যান্সার হয়েছে এ নিয়ে কিছুই জানাননি তিনি।

 

শুক্রবার সন্ধ্যায় একটি বিবৃতিতে কেট বলেছিলেন, ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি নিয়ে ভালো অগ্রগতি হয়েছে, তবে পুরোপুরি সুস্থ হননি।

পাশাপাশি রাজার জন্মদিন উপলক্ষ্যে পর দিন জনসাধারণের সামনে উপস্থিত হওয়ার কথাও জানান।

 

বিগত বছরগুলোতে ট্রুপিং দ্য কালার অনুষ্ঠানে ঘোড়ার পিঠে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করতেন চার্লস কিন্তু এ বছর গাড়ি থেকে পরিদর্শন করেন। সঙ্গে রানি ক্যামিলা ছিলেন। ৪১ বছর বয়সী তার বড় ছেলে উইলিয়াম অবশ্য ঘোড়ার পিঠে চড়ে আসেন।

 

৪২ বছর বয়সী কেট ও প্রিন্স ইউলিয়ামের তিন সন্তান, ১০ বছর বয়সী প্রিন্স জর্জ, ৯ বছর বয়সী প্রিন্সেস শার্লট ও ছয় বছর বয়সী প্রিন্স লুইস কুচকাওয়াজ দেখার জন্য আসে।

৫০ বছর বয়সী এক ব্যক্তি অ্যাঞ্জেলা পেরি এএফপিকে বলেন, ‘গত রাতে খবরটি শুনে আমি খুব খুশি হয়েছি। তিনি আমাদের ভবিষ্যৎ রানি। তিনি খুব গুরুত্বপূর্ণ।’

ট্রুপিং দ্য কালার ব্রিটিশ সার্বভৌমের আনুষ্ঠানিক জন্মদিনকে চিহ্নিত করে।

এটি দুই শতাব্দীরও বেশি পুরোনো একটি সামরিক ঐতিহ্য। এটি বাকিংহাম প্যালেস থেকে শুরু হয়ে দ্য মল থেকে হর্স গার্ড প্যারেড পর্যন্ত যায়।