রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনি
দেশজুড়ে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাস-নৈরাজ্য এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বরিশালের বানারীপাড়ায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন শনিবার সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম প্রধান অতিথির বক্তৃতা করেন। এসময় তিনি বলেন আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপি-জামায়াত পরাজিত শত্রুর সকল চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে। সমাবেশে এছাড়াও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ। এসময় উপজেলা ,পৌর ও ৮ ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বানারীপাড়া
বিএনপির নৈরাজ্য ও প্রধানমন্ত্রীকে হত্যার-হুমকি, বানারীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০২ পিএম


সারাদেশ রিলেটেড নিউজ
দেশকে সুখী ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে দিনরাত কাজ চলছে : প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
৫২, ৭১ ও ২৪-কে ধারণ করে এগিয়ে যেতে চাই : মির্জা ফখরুল
স্কুলছাত্রী বিন্তি হত্যায় প্রেমিকের দায় স্বীকার
ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
তালা ভেঙে আ. লীগ অফিসে টাঙানো হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি
প্রেমের টানে মৌলভীবাজারে চীনা তরুণী, কাল বিয়ে
ঢাকা-১৭ আসনে বিজয়ী তারেক রহমান
ঢাকা-৮ ৫ হাজার ভোটে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারালেন মির্জা আব্বাস

