NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

বিএনপির নৈরাজ্য ও প্রধানমন্ত্রীকে হত্যার-হুমকি, বানারীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০২ পিএম

বিএনপির নৈরাজ্য ও প্রধানমন্ত্রীকে হত্যার-হুমকি, বানারীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
দেশজুড়ে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাস-নৈরাজ্য এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বরিশালের বানারীপাড়ায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন শনিবার সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে  স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম প্রধান অতিথির বক্তৃতা করেন। এসময় তিনি বলেন  আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপি-জামায়াত পরাজিত শত্রুর সকল চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে। সমাবেশে এছাড়াও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ। এসময় উপজেলা ,পৌর ও ৮ ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বানারীপাড়া