তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
জানা গেছে, আগামী দুই বছর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছাদূত হিসেবে থাকবেন জয়া। ইউএনডিপির সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করবেন।
২০২২ সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে কাজ শুরু করেছিলেন জয়া আহসান।
বরাবরের মতো তৃতীয় মেয়াদে শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত জয়া। অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘ইউএনডিপির সঙ্গে এই যাত্রা চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ‘জয়া আহসানকে আবারও শুভেচ্ছাদূত হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তিনি শুধু একজন খ্যাতনামা শিল্পী নন, বরং সুন্দর ও টেকসই সমাজ গড়ে তোলার জন্য একজন শক্তিশালী প্রতিনিধি।
এদিকে জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে ভারতে মুক্তিপ্রাপ্ত ‘ডিয়ার মা’ সিনেমায়। এ ছবির দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন জয়া ও চন্দন রায় সান্যাল। ছবিটিতে আরো অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।


