জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিদিনই ডকুমেন্টারি আসছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শুক্রবার (১ আগস্ট) রাজধানীতে সাইমুম শিল্পীগোষ্ঠীর ৩৬ জুলাই কালচারাল ফেস্টে বক্তৃতা করেন তিনি।

প্রেসসচিব বলেন, ‘জুলাই অভ্যুত্থান নিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ডকুমেন্টারি করেছি। পুরো ১৯৭১-এ দু-একটা ডকুমেন্টারি আছে–স্টপ জেনোসাইড।

আর জুলাই অভ্যুত্থান নিয়ে এখন প্রতিদিন ডকুমেন্টারি আসছে।’
 
তিনি বলেন, ‘প্রতিটি ইউনিভার্সিটি কিভাবে তারা আন্দোলন করেছে, গণ-অভ্যুত্থান সেখানে ছড়িয়ে পড়েছিল, আমাদের ছাত্রছাত্রীরা কিভাবে ছাত্রলীগকে প্রতিহত করেছে, ফ্যাসিস্টকে প্রতিহত করেছে–সেটা নিয়ে ওরা নিজেরা নিজেরা বারবার ডকুমেন্টারি তৈরি করছে।’

 

শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগের কালচারাল হেজিমোনিকে সারা জীবনের জন্য কিভাবে চেকমেট করা যায়–সেটা আমাদের দেখতে হবে।’