খুলনা প্রেস ক্লাবে আন্দোলনকারীদের আগমন ও তাদের সঙ্গে কোন বিষয়ে কথা হয়েছে তা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ নিয়ে শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।
প্রেস সচিব তার পোস্টে বলেন, দিনব্যাপী সফরে আজ আমরা খুলনায় এসেছিলাম। আমার সঙ্গে প্রেস উইংয়ের দুজন সহকর্মীও ছিলেন।
তিনি বলেন, ওই সময় প্রায় ২০০ জন বিক্ষোভকারী একটি প্রতিবাদী মিছিল নিয়ে প্রেস ক্লাব প্রাঙ্গনে আসেন। তারা খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে স্লোগান দিচ্ছিলেন। সাংবাদিকরা জানালেন, তারা তিন দিন ধরে একই দাবিতে বিক্ষোভ করছেন।
শফিকুল আলম আরো বলেন, বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদের বিষয়টি জানাতে আমার কাছে এসেছিলেন।


