NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

‘কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারে সম্পর্কে প্রভাব পড়বে না’


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ০৮:৫৫ এএম

‘কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারে সম্পর্কে প্রভাব পড়বে না’

ঢাকা: কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

আজ মঙ্গলবার (১৬ মে) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রসচিব বলেন, হলি আর্টিজানের ঘটনার পর কয়েকটি দেশের কূটনীতিককে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল। তবে এখন জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় তা কমানো হচ্ছে।

তিনি বলেন, ‘ভিয়েনা কনভেনশন অনুযায়ী রাষ্ট্রদূতদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। সড়কে চলাচলের সময় রাষ্ট্রদূতদের সঙ্গে এখন শুধু পুলিশের এসকর্ট থাকছে না। তবে অফিস ও মিশনের দায়িত্বে থাকবে পুলিশ। আর তারা যদি বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে চান, সে ক্ষেত্রে আনসার থেকে তারা এ সার্ভিস ভাড়া করতে পারবেন।’

তিনি বলেন, ‘কূটনীতিকরা কোথায় পতাকা ব্যবহার করবেন আর কোথায় করবেন না, সে বিষয়ে আশা করি তারা সজাগ থাকবেন।’

‘আমি যখন ব্যক্তিগত কাজ ও শপিংয়ে যাই, তখন পতাকা ব্যবহার করি না’ বলেও জানান তিনি।