NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo
অভিনন্দন বার্তায় বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী

‘বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদার’


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৪, ০৭:৫৩ এএম

‘বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদার’

ঢাকা: বেলারুশ প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই আলেইনিক বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ রাজনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদার। 

অভিনন্দন বার্তায় সের্গেই আলেইনিক উল্লেখ করেন, বেলারুশ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদার বলে মনে করে। তিনি বলেন, বিগত বছরগুলোতে দুই দেশ রাজনৈতিক পরামর্শ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার জন্য যৌথ বেলারুশ-বাংলাদেশ কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগের কার্যকর ব্যবস্থা গড়ে তুলেছে।

উভয় দেশ তাদের ফরেন অফিসের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণে গঠনমূলক সংলাপ এবং দ্বিপক্ষীয় অংশীদারত্বের প্রসার অব্যাহত রাখবে বলেও আলেইনিক বার্তায় আশা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন।