NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

জেল থেকে কাল মুক্তি পাচ্ছেন নভোজিৎ সিং সিঁধু


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৫, ০৩:২৩ এএম

জেল থেকে কাল মুক্তি পাচ্ছেন নভোজিৎ সিং সিঁধু

পাঞ্জাবের শীর্ষ কংগ্রেস নেতা নভোজিৎ সিং সিঁধু কাল জেল থেকে মুক্তি পাবেন। ৩৪ বছর আগে রাস্তায় মারামারি করে এক ব্যক্তিকে হত্যার কারণে গত বছর সিঁধুকে এক বছরের জেল দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির তথ্য অনুযায়ী, নভোজিৎ সিং সিঁধুর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে মুক্তির ব্যাপারে শুক্রবার একটি টুইট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘সবাইকে জানানো যাচ্ছে যে সরদার নভোজিৎ সিং সিঁধু কাল পাতিয়ালা কারাগার থেকে মুক্তি পাচ্ছেন।’

পরবর্তীতে এ টুইটের সত্যতা নিশ্চিত করেন সিঁধুর আইনজীবি এইচপিএস বর্মা।

২০২২ সালের মে মাসে সিঁধুকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু জেলে ভালো আচরণ করায় তাকে আগেই মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার আইনজীবি।

নভোজিৎ সিং ভারতের জাতীয় ক্রিকেট দলের এক সময়ের তারকা খেলোয়াড় ছিলেন। ক্রিকেটের পাট চুকিয়ে তিনি যোগ দেন রাজনীতিতে। এরপর দীর্ঘ সময় ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগেসের পাঞ্জাব প্রদেশের প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি। কিন্তু সর্বশেষ নির্বাচনে পাঞ্জাব কংগ্রেসের হাতছাড়া হয়ে যাওয়ার পর তিনি দায়িত্ব ছেড়ে দেন। এরপরই ৩৪ বছরের পুরোনো একটি ঘটনায় সিঁধুকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এনডিটিভি জানিয়েছে, ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর গুরনাম সিং নামের ৬৫ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে রাস্তায় বিবাদে জড়ান নভোজিৎ সিং। গাড়ি পার্ক করা নিয়ে গুরনামের সঙ্গে তার ঝগড়া হয়। তর্কাতর্কির এক পর্যায়ে গুরনাম সিংকে গাড়ি থেকে বের করে মাথায় আঘাত করেন তিনি। এর কয়েকদিন পর হাসপাতালে গুরনাম সিংয়ের মৃত্যু হয়। এ ঘটনায় ২০১৮ সালে নভোজিৎকে এক বছরের জেল দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে ওই রায় বাতিল করে তাকে কারাদণ্ড দেওয়া হয়।