NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীকে বাইডেনের শুভেচ্ছা


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ১১:০০ পিএম

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীকে বাইডেনের শুভেচ্ছা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছর পূর্তি ও মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাই। বাংলাদেশের মানুষ গভীরভাবে মুক্তি ও স্বাধীনতার মূল্য বোঝে। নিজেদের ভাগ্য নির্ধারণ করতে ও মাতৃভাষায় কথা বলতে তারা ১৯৭১ সালে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে।’

বাংলাদেশের আসন্ন নির্বাচনের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট গণতন্ত্র, সাম্য, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। এ সময় তিনি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের প্রশংসা করেছেন।

এ ছাড়া প্রায় ১০ লাখ রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে স্বাগত জানান জো বাইডেন। ৫০ বছরের বেশি কূটনৈতিক সম্পর্কে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয় অনেক কিছু অর্জন করেছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।