NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

বিশ্বকে জলবায়ু সংক্রান্ত বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৪, ০৫:১৮ এএম

>
বিশ্বকে জলবায়ু সংক্রান্ত বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে

পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, কিছু জটিল জলবায়ু বিষয়ে আমাদের দুবাই, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য কপ ২৮-এ ঐকমত্যে পৌঁছাতে হবে। ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য তহবিলের উৎস অবশ্যই কপ ২৮-এ চূড়ান্ত করতে হবে।

বুধবার (১৬ মার্চ) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত তিন দেশের কূটনৈতিকের সঙ্গে সাক্ষাতকালে তিনি একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রুপ পিটারসেন, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসেফ আল হামুদি এবং আরব রিপাবলিক অব মিশরের চার্জ ডি'অ্যাফিয়ার্স মিনা মাকারি।

মন্ত্রী বলেন, জলবায়ু ক্ষয়ক্ষতির তহবিলগুলো অভিযোজন প্রয়োজনের জন্য অন্যান্য তহবিলের সাথে কোনো আপস না করে নতুন এবং অতিরিক্ত হওয়া উচিত। আর তহবিলের কাঠামো এবং পরিচালনার পদ্ধতিতেও উল্লেখযোগ্য অগ্রগতি হওয়া দরকার যেন এটি যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করা যায়।

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন বলেন, শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবেই নয় সফলভাবে এ ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলোর অন্যতম।

এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক প্রমুখ।